ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন চুয়াডাঙ্গা সবুজপাড়ার মেধাবী ছাত্র রুবেল। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবেল নিউরো জি-বি-এস রোগে ভূগছিলেন। জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার আজিজুল হাকিম রুবেল (২২) অনার্স ৩য় বর্ষের ছাত্র সম্প্রতি নিউরো জি-বি-এস রোগে আক্রান্ত হন। পরে তাকে নেয়অ হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিলো ৭ লাখ টাকা। কিন্তু তার মোটরশ্রমিক বাবা মিন্টু শেখের পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব ছিলো না। ফলে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগনের কাছে আর্থিক সাহাওয্যর আবেদন জানায় তার পরিবারের লোকজন। এদিকে, গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন আজিজুল হাকিম রুবেল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সবুজপাড়ার বায়তুল আতিক জামে মসজিদে নামাজে জানাজা শেষে রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।
