আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-04-03 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কুমারী গ্রাম থেকে চুরি হওয়া হিরোহোন্ডা স্পিলিন্ডর মোটর সাইকেলটি গতকাল সোমবার সকালের দিকে উপজেলার যাদবপুর গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হয়েছে। পুলিশি অব্যাহত অভিযানে চোরচক্র মোটরসাইকেলটি ওই মাঠে ফেলে রেখে যায়। এর একদিন আগে রোববার দুপুরের দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর থেকে আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গার থানা পুলিশ মামুন ও নাজমুল নামের দু’জনকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দুপুরের দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই একরাম, এএসআই মোস্তফা দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের জনৈক হাফিজের বাড়ির সামনে থেকে হিরো হোন্ডা স্পিরিন্ডার মোটরসাইকেল উদ্ধার করে। এর একদিন পর সোমবার সকালে দিকে আলমডাঙ্গার যাদবপুর মাঠ থেকে আরো একটি হিরোহোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকলে উদ্ধার করা হয়। মোটর সাইকেল দুটির মালিক গতকাল থানা থেকে কাগজপত্র দেখিয়ে নিয়ে যান। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ খান জানান, মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আমরা সনাক্ত করেছি। একজন মিরপুর উপজেলার বিরামপুর গ্রামের ফরজ ও মালিহাদ গ্রামের খ্যাপা উজ্জল। এরাই এ মোটরসাইকেল চোর সিন্ডকেটের মুল হোতা। এদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)