চুয়াডাঙ্গায় ৭১ মেহেরপুরে ১৫ জনসহ ১৩ হাজার ৭১৮ পরীক্ষার্থী অনুপস্থিত

আপলোড তারিখঃ 2018-04-03 ইং
চুয়াডাঙ্গায় ৭১ মেহেরপুরে ১৫ জনসহ ১৩ হাজার ৭১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছবির ক্যাপশন:
কঠোর নজরদারির মধ্যে প্রশ্ন ফাঁস ছাড়ায় সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সমীকরণ ডেস্ক: কঠোর নজরদারির মধ্যে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। প্রথম দিন এইচএসসিতে বাংলা প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র এবং ডিআইসিএসে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নানা উদ্যোগের কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। গত কয়েক বছর ধরে প্রশ্ন ফাঁসের ধারাবাহিকতা চলে আসলেও গতকালের পরীক্ষা হয়েছে প্রশ্ন ফাঁস ছাড়া। লটারিতে সেট নির্ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার প্রশ্নফাঁস ঠেকানোর অন্যতম কারণ বলে মনে করছেন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৩ হাজার ৭১৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবল¤॥^ন এবং সহযোগিতার অভিযোগে প্রথম দিনে সাতজন পরিদর্শকসহ ৮৯ জনকে বহিষ্কার করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউর হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) এবং আলিমে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন ঢাকা বোর্ডে দুই হাজার ৪৮৯ জন, রাজশাহীতে এক হাজার ২৫৯ জন, কুমিল্লায় এক হাজার ১৯ জন, যশোরে এক হাজার ৬১ জন, চট্টগ্রামে ৯৯৮ জন, সিলেটে ৭০৬ জন, বরিশালে ৬৫১ জন এবং দিনাজপুর বোর্ডে এক হাজার ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া মাদরাসা বোর্ডে ২ হাজার ৪৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৯৮৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অন্যদিকে নকলের দায়ে কারিগরি বোর্ডে ৩২ জন, মাদরাসা বোর্ডে ৪০ জন এবং ঢাকা বোর্ডে সাতজন, বরিশালে ৬ জন, দিনাজপুরে ২ জন, যশোর ও সিলেটে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সিলেট বোর্ডে চারজন ও কারিগরি বোর্ডের ৩জন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশের দুই হাজার ৫৩২টি কেন্দ্রে গতকাল থেকে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা; যাতে অংশ নিচ্ছেন ১১ লাখের বেশি শিক্ষার্থী। নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় এইচএসসি সমমানের প্রথমদিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ৭১ জন। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে- এইচএসসি পরীক্ষায় ৫৮ জন, ভোকেশনাল/বিএম পরীক্ষায় ৫ জন এবং আলিম পরীক্ষায় ৮ জন রয়েছে। জেলার ২০টি কেন্দ্রে ৭ হাজার ৩০২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও প্রথমদিনে ৭ হাজার ২৩১ জন পরীক্ষার্থী অংশ নেয়। সোমবার সকাল ১০টায় শুরু হওয়া এইচএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একইদিনে মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ ও তামজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ (সৃজনশীল-নতুন/পুরাতন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল নতুন/পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সকল কেন্দ্র ও পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা লাগানোয় পরীক্ষার্থীরা ছিল কঠোর নজরদারিতে। ফলে সুষ্ঠু, সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণে বেগ পেতে হয়নি সংশ্লিষ্টদের। এ সময় জেলা প্রশাসক পরীক্ষা গ্রহণ কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং নকলমুক্ত/অসাদুপায় অবলম্বন ছাড়া পরীক্ষা গ্রহণের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ প্রমূখ। এ বছর চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ৫২৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১০জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে কেন্দ্রে ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন এবং বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭ জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন এবং এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৯ জন। দামুড়হুদার দর্শনা সরকারি কলেজ কেন্দ্রে ৭২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন এবং আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন। জীবননগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩ জন এবং জীবননগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে কোন অনুপস্থিতি ছাড়া ৭৯ জন এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করে। এ ছাড়া চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ জন, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ কেন্দ্রে ২১০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১জন, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে কোন অনুপস্থিতি ছাড়া ২৩২জন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে কোন অনুপস্থিতি ছাড়া ৬৪ জন এবং জীবননগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে কোন অনুপস্থিতি ছাড়া ১০৯ জন এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় পরীক্ষায় অংশগ্রহণ করে। আলিম পরীক্ষায় চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন, আলমডাঙ্গা আলিম মাদরাসা কেন্দ্রে ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন এবং জীবননগর আলিম মাদরাসা কেন্দ্রে ১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন পরীক্ষার্থী। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলায় ৩টি কেন্দ্রে গতকাল সোমবার থেকে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর উপজেলায় ৯৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অং গ্রহন করার কথা থাকলেও বিবাহ ও অনান্য কারনে ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। সে কারনে এ বছরে উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহন করেছে ৯৩৯ জন শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সাধ্যমত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। এবার এইচএসসিতে সাধারন বোর্ডের অধীনে ৭১৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ১১৭ জন এবং কারিগরি বোর্ডের অর্ধীনে এইচএসসি বিএম-এ ১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। `` মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশের ন্যায় এবার মেহেরপুর জেলায় ১২টি কেন্দ্রে ৬ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে এইচএসসিতে ৪ হাজার ৫৪৩ জন, এইচএসসি (ভোকেশনাল) ২৩৫ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) শাখায় ১ হাজার ৬১০ জন এবং আলিম পরীক্ষায় ১৮৬ জন পরীক্ষার্থী রয়েছে। গতকাল সোমবার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষা জেলায় ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)