৮৭টি মামলাসহ ২২টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2018-04-03 ইং
৮৭টি মামলাসহ ২২টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
দর্শনা ও কার্পাসডাঙ্গায় মোটরসাইকেল চেকিং অভিযান দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের মোটরসাইকেল চেকিং অভিযানে দর্শনায় ৮৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাসহ ২২টি অবৈধ মোটরসাইকেল আটক করেছে পুলিশ। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ড ও কার্পাসডাঙ্গা বাজারে পৃথক পৃথক স্থানে এ অভিযান চলে। টিআই মাহাবুব কবির এবং টিআই আহসান হাবিব এর নেতৃত্বে সার্জেন্ট খায়রুল হক, টিএসআই প্রদীপ, এটিএসআই সুমনউর রহমান, এটিএসআই তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন ত্রুটির কারনে ৮৭টি মোটরসাইকেলের মামলাসহ ২২টি মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেল গুলো পুলিশ হেফাজতে আছে বলে জানিয়েছেন সার্জেন্ট খায়রুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)