মেহেরপুরে স্থলবন্দর চাই দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি

আপলোড তারিখঃ 2018-04-02 ইং
মেহেরপুরে স্থলবন্দর চাই দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: বাণিজ্যিক জেলা গড়ার লক্ষে মেহেরপুরে স্থলবন্দর চাই দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও অবস্থান কর্মসূচি করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার সময় জেলায় স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এমএএস ইমনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদিক্ষণ করে পৌরসভার কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। মিছিলে অন্যদের মধ্যে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলনের সদস্য আতিক স্বপন, জেসম স্বপন মল্লিক বাবু, মুক্তিযোদ্ধা ক্যাপ্টন আব্দুল মালেক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা ফরিদ আহামেদ, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক মাহাবুব এলাহী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, মুজিবনগর কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তুষার ইমরান, সাবেক ছাত্র নেতা শরিফ রেজা পান্নাসহ জেলার সকল স্তরের লোকজন অংশগ্রহন করেন। পরে অবস্থান কর্মসূচিতে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখপাত্র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এম.এ.এস ইমন সংক্ষিপ্ত বক্তব্যে জেলায় স্থলবন্দর বাস্তবায়ন দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুরে স্থলবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছেন। সে দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেন। স্থলবন্দরের প্রয়োজনয়িতা তুলে ধরে এমএএস ইমন বলেন, দেশের সীমান্তবর্তি জেলা হিসেবে এখানে এথনও পর্যন্ত কোন শিল্পকল কারখানা তৈরি হয়নি। জেলায় স্থলবন্দর নির্মান হলে, বাইরে থেকে বিনিয়গকারীরা এ জেলায় শিল্পকল কারখানা তৈরি করবে। যার ফলে এ জেলার বেকার সমস্যার সমাধান করা যাবে। তিনি বলেন, স্থলবন্দর নির্মান হলে জেলার যোগাযোগ খাতের নতুন দিগন্তর সূচনা হবে। তাই তিনি দ্রুত প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়ন দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)