বাপ-ছেলেসহ সাত ডাকাত সদস্যকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2018-04-02 ইং
বাপ-ছেলেসহ সাত ডাকাত সদস্যকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দোস্তগ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে রাতপাহারাদারদের প্রতিরোধ নিজস্ব প্রতিবেদক: দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে বাপ-ছেলেসহ সাত ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে দোস্তগ্রামের বসুতিপাড়ার জনগণ। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দোস্তগ্রামের বসুতিপাড়ার পাহারাদারসহ এলাকার জনগণ জনৈক সবুর মন্ডলের বাঁশবাগান থেকে তাদেরকে আটক করেন। পরে হিজোলগাড়ী ফাঁড়ি পুলিশ সদর থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে এসকল ডাকাত সদস্যকে দুইটা হেসো ও বড় তিনটা চাপাতিসহ তাদের হেফাজতে নেন। গতকাল দিনভর জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ডাকাতির প্রস্তুতির মামলায় আটক দেখানো হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করবেন বলে জানান সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার উদো নগর গ্রামের আশাদুল (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (২৫), হাফিজুর (৪০), সামসুল (৩৮), উজ্জ্বল হোসেন (৩০), একই এলাকার প্রতাপপুরের মোমিন হোসেন (৩০) ও দর্শনা পরানপুরের আশরাফুল (২৮)। জানা যায়, বেশ কিছুদিন ধরে পর্যায়ক্রমে দোস্ত গ্রামসহ আশপাশের এলাকায় কয়েকবার ডাকাতির ঘটনা ঘটে। এসকল ডাকাতির ঘটনায় কয়েকটি গরু-মহিষ ডাকাতি হয়। এ ধররেন ডাকাতির হাত থেকে মুক্তি পেতে স্থানীয় গ্রামবাসী মিলে পালাক্রমে রাতে পাহারার ব্যবস্থা করেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে পাহারারত অবস্থায় সাতজনকে দোস্ত গ্রামের বসুতিপাড়ার শেষ দিকে জনৈক সবুর মন্ডলের বাঁশ বাগানে ঢুকতে দেখেন এলাকার লোজকন। এসময় গ্রামের লোকজনকে সতর্ক করে দেন পাহারাদাররা। পরে এসকল নৈশ প্রহরী ও গ্রামবাসী একত্রে সবুর মন্ডলের বাঁশ বাগান ঘিরে ফেলেন। এসময় দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামের মহম্মদ মন্ডলের ছেলে আশাদুলসহ তার ছেলে মাসুদ রানা, আব্দুর রহমানের ছেলে হাফিজুর, মৃত আজাহার আলীর ছেলে সামসুল, ইদ্রিস আলীর ছেলে উজ্জ্বল হোসেন, একই এলাকার প্রতাপপুরের মুজাম হোসেনের ছেলে মোমিন হোসেন ও দর্শনা পরানপুরের মোহাম্মদ আলীর ছেলে আশরাফুলকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণধোলাই দিয়ে বেধে রাখেন। পরে হিজোলগাড়ী ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসকল ডাকাত সদস্যকে উদ্ধারের চেষ্টা করেন। এসময় উত্তেজিত জনগণ আটক ডাকাত সদসদের পুলিশের হাতে দিতে না চাইলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এসকল ডাকাত সদস্যকে পুলিশের হেফাজতে তুলে দেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন সময়ের সমীকরণকে জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্তো গ্রামের পাহারাদারসহ গ্রামবাসী সহায়তায় সাতজন ডাকাত সদস্যকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে আহত সাত ডাকাত সদস্যকে দেশীও দুইটা হেসো ও বড় তিনটা চাপাতিসহ আটক করে পুলিশের হেফাজতে নেন। আজ সারাদিন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে জনা যায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে দোস্তো গ্রামে ঢুকেছিল। আটক এসকল ডাকাত সদস্যের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা প্রক্রিয়াধীন। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে একই সাথে আরো তথ্য উদঘাটন করার জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে বলে তিনি জানান। তবে তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এরা বড় কোন ডাকাতির ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)