২১ এপ্রিল থেকে ১৪ দলের উপজেলা সমন্বয় কমিটি গঠন

আপলোড তারিখঃ 2018-04-02 ইং
২১ এপ্রিল থেকে ১৪ দলের উপজেলা সমন্বয় কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ১৪ দলের প্রতিনিধি সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১৪ দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। সভায় ১৪ দলীয় ঐক্য জোটের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রতি মাসে অনন্ত একটি করে সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রতি উপজেলায় ১৪ দলের সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়। আগামী ২১ এপ্রিল জীবননগর উপজেলা, ২২ এপ্রিল চুয়াডাঙ্গা সদর উপজেলা, ২৩ এপ্রিল দামুড়হুদা উপজেলা ও ২৪ এপ্রিল আলমডাঙ্গা উপজেলায় ১৪ দলীয় ঐক্য জোটের কর্মী সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ম-লীর সদস্য সৈয়দ মজনুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, জেলা জাসদ (আম্বিয়া) সভাপতি, আখতার খাঁন, সাধারণ সম্পাদক শাসমুল আলম, জীবননগর উপজেলা জাসদ (আম্বিয়া) সভাপতি আব্দুর রশিদ, জেলা জাসদ (ইনু) সাধারণ সম্পাদক এ্যাড. আকসিজুল ইসলাম রতন, সদর থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান (নান্নু), জীবননগর উপজেলা সাম্যবাদী দল সম্পাদক ফরহাদ হোসেন, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক শিরাজুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, আলমডাঙ্গা উপজেলা জাসদ (ইনু) সভাপতি, গোলাম সারোয়ার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, জেলা জাসদ (ইনু) প্রচার প্রকাশনা সম্পাদক লাবলুর রহমান, দামুড়হুদা থানা জাসদ (ইনু) সম্পাদক জুলফিকার আলী, জীবননগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মাসুম আলী, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এ্যাড. বেলাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, দপ্তর সম্পাদক, এ্যাড. আবু তালেব বিশ্বাস, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ম-লীর সদস্য মামুন অর রশিদ, আলমডাঙ্গা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আঃ হামিদ, দামুড়হুদা উপজেলা জাসদ (আম্বিয়া) সভাপতি আঃ রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ। পরিশেষে আর কোন আলোচ্য সূচি না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)