ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় হুইপ ছেলুন এমপি
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মিকে দলের উদ্দেশ্য আদর্শ মেনে চলতে হবে। আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে দলের নেতা কর্মিদের প্রস্তুতি নিয়ে গ্রামে গ্রামে মানুষের মাঝে আওয়ামী লীগের সফলতা তুলে ধরতে হবে।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আহসান মৃধা, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠান্ডু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওয়াজেদ আলী, আনিসুর রহমান অনিস, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা উদ্দিন, আওয়ামী লীগ নেতা পিয়ার মোহাম্মদ কচি, জেলা যুবলীগের সদস্য কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা আশাদুল হক ডিটু, সাইফুর রহমান পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর উল্লাহ, রেজাউল হক, মামুন-অর-রশিদ হাসান কাউন্সিলর ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহম্মেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, বুলবুল, সৈকত,বাদসা প্রমুখ।
