নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার : প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2018-04-01 ইং
নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার : প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি একটি দলের সভানেত্রী। নৌকা মার্কায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার। দলের পক্ষে ভোট চাইতেই পারি। রাজনৈতিক দলের নেত্রী হিসেবে যেখানে যাব, সেখানে অবশ্যই নৌকায় ভোট চাইব। গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় সূচনা বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকারি সফরের পাশাপাশি নিজ দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টির সমালোচনা করে বিএনপি অভিযোগ করেছে, সরকারি খরচে নিজ দলের নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী। সমালোচকদের ওই অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, অবশ্যই আমাদের সকলকে জনগণের কাছে যেতে হবে। নৌকায় ভোট চাইতে হবে। আগামী নির্বাচন সামনে রেখে মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ ও জাতির উন্নয়নে আওয়ামী লীগের অনেক অর্জন আছে। মানুষকে বুঝাতে হবে, একমাত্র নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়, অগ্রগতি হয়। মানুষের কল্যাণ হয়। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে। নৌকা উন্নয়ন দিয়েছে। নৌকায় ভোট দিয়েই মানুষ উন্নয়ন পেয়েছে। সন্ধ্যা সোয়া সাতটায় শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রথমেই আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)