তরুণ শিক্ষার্থীদের শেখ হাসিনার আদর্শে গড়ে তুলতে হবে

আপলোড তারিখঃ 2018-03-31 ইং
তরুণ শিক্ষার্থীদের শেখ হাসিনার আদর্শে গড়ে তুলতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এমপি টগর আকিমুল ইসলাম: `ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল` এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউপির খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় জাতীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমাপণী দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২-আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যাচ্ছে। এবং দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে আরো অনেক উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা করছে। তারমধ্যে শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দেশনেত্রী শেখ হাসিনার আদর্শে তরুন ছাত্র/ছাত্রীদের গড়ে তোলার আহব্বান জানান তিনি। এসময় বর্তমান সরকার দ্বারা দেশের বিভিন্ন উন্নয়নের উদাহরণ তুলে ধরেন তিনি। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন রানার উপস্থাপনায় ও বিদ্যালয়ের সভাপতি আ.লীগ নেতা শফিকুজ্জামান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভা মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, নবগঠিত গড়াইটুপি ইউপি কমান্ড মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. নুরুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকাসহ স্থানীয় সকল মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সর্বশেষ গতকাল বেলা ১২টায় প্রতিযোগিতায় অংশগ্রহনকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)