দর্শনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2018-03-30 ইং
দর্শনায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা ১২টার দর্শনা পুরাতন বাজার ও মদনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিট্রেট সজল আহম্মেদের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান এই আদালত পরিচালনা করেন। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়। এবং নগদ ৭ হাজার টাকা আদায় করা হয়। এ অভিযানে মদনার ভাই ভাই বেকারিকে ৪ হাজার, দর্শনা পুরাতন বাজারের তেতুলতলার শাহিন স্টোরকে ১ হাজার, মাস্টার ফার্মেসীর ২ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে সহযোগীতা করেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনির হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)