প্রতিটি উপজেলায় ১৪ দলের সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2018-03-30 ইং
প্রতিটি উপজেলায় ১৪ দলের সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১৪ দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ১৪ দলীয় ঐক্য জোটের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রতি মাসে অনন্ত একটি করে সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রতি উপজেলায় ১৪ দলের সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়। আগামী ১লা এপ্রিল বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে ১৪ দলের বর্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র নেতৃত্বে আগামী দিনের সকল লড়াই-সংগ্রামে ১৪ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ একসাথে কাজ করার অভিমত ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের (ইনু) সভাপতি এম সবেদ আলী, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য সৈয়দ মজনুর রহমান, বাংলাদেশ সাম্যবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন ওমর, জেলা জাসদ (ইনু) সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, বাংলাদেশ যুব মৈত্রী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ, জেলা জাসদ (আম্বিয়া) ডা. মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দল জেলা শাখার সদস্য দোস্ত মোহাম্মদ। পরিশেষে আর কোন আলোচ্য সূচি না থাকায় সভাপতি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)