চুয়াডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনীতে জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2018-03-30 ইং
চুয়াডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনীতে জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
নতুন উদ্ভাবনের জন্য দেওয়া হবে বিশেষ পুরষ্কার নিজস্ব প্রতিবেদক: ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উপলক্ষে ‘মেধায় সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আলোচনা সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নতুন উদ্ভাবনের জন্য বিশেষ পুরষ্কার ঘোষণা করেন। তিনি বলেন, এবছর যারা নতুন কিছু উদ্ভাবন করবে তাদের জন্য থাকবে বিশেষ পুরষ্কার। নতুন নতুন আবিষ্কার/উদ্ভাবন করতে হবে। সৃজনশীলতাকে বিকশিত করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা স্থানিয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী। চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার স্নিগ্ধা দাসের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির আহমেদ, শ্রীমদভগবত গীতা থেকে পাঠ করেন সুনিল মল্লিক, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন মিল্টন রয়। আলোচনা সভা শেষে মেলায় আগত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানিদের উদ্ভাবন দেখে অভিভূত হন সকলে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রাহেলা খাতুন গালর্স একাডেমি, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমি, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা পলিটেকনিক ইইন্সটিটিউট, চুয়াডাঙ্গা বিজ্ঞান ক্লাব, চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসাসহ আলমডাঙ্গা, জীবননগর, দামুরহুদা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মোট ৩৬টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলা প্রাঙ্গন ভরে উঠেছে ক্ষুদে বিজ্ঞানিদের পদচারনায়। সেই সাথে মেলা মাঠে ছুটে আসছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানমনষ্ক শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। আগামি ৩১ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপি চলা মেলায় প্রতিদিন থাকছে ক্ষুদে বিজ্ঞনিদের নতুন নতুন আবিষ্কার/উদ্ভাবন, বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)