আলমডাঙ্গার হাটবোয়ালিয়া থেকে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2018-03-30 ইং
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া থেকে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজার থেকে বেল্টু নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে দোকানের পাশে রেখে সন্ধ্যায় দেখে মোটর সাইকেলটি আর নেই। অনেক খুঁজেও আর গাড়ির সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, আলমডাঙ্গার দাসপাড়ার মৃত শুকুর আলীর ছেলে বেল্টু হাটবোয়ালিয়া বাজারে ব্যবসা করেন। বিকেল ৪টার দিকে তিনি দোকানের পাশে তার ব্যবহৃত হিরোহোন্ডা স্পিলিন্ডার মোটর সাইকেলটি রেখে দেন। সন্ধ্যায় এসে দেখে মোটর সাইকেলটি আর নেই। চোর চক্র মোটরসাইকেলের তালা খুলে নিয়ে গেছে। অনেক খুঁজেও আর কোথাও মোটর সাইকেলটির সন্ধান পাইনি। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)