দামুড়হুদায় যাত্রীবাহী করিমন উল্টে নারী আহত

আপলোড তারিখঃ 2018-03-30 ইং
দামুড়হুদায় যাত্রীবাহী করিমন উল্টে নারী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের একটি যাত্রীবাহী করিমন উল্টে সালমা খাতুন (৩৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। আহত সালমা খাতুন দামুডহুদা উপজেলার মোক্তারপুর গ্রামের সজিব হোসেনের স্ত্রী। জানা গেছে, গতকাল দুপুরে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে একাই একটি যাত্রীবাহী করিমনযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে চিৎলার মোড়ে পৌছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে করিমনটি উলটে যায়। এতে করিমনের থাকা সালমা খাতুন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সালমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক বলেন, সালমা খাতুনের মাথায় আঘাত লেগেছে। তার অবস্থা এখন আশংকামুক্ত। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)