দু’সমর্থককে মারধরের অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

আপলোড তারিখঃ 2018-03-29 ইং
দু’সমর্থককে মারধরের অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার আইলহাঁস ইউপি নির্বাচনের সতন্ত্র প্রার্থীর নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী অ্যাড. আব্দুল মালেকের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের খাসবাগুন্দ পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের খাসবাগুন্দ গ্রামের পশ্চিমপাড়ার বাহার আলীর ছেলে নাজিম উদ্দিন মাষ্টার (৪৮) ও একই এলাকার নাসির উদ্দিনের ছেলে পারভেজ (৩২)। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে জেলা নির্বাচন অফিসে একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বলেন, আমি চশমা মার্কা নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছি। গতকাল সন্ধ্যার পরে নির্বাচনকে কেন্দ্র করে আমার পক্ষের নাজিম উদ্দিন ও পারভেজকে মারধর করেন নৌকা প্রার্থী অ্যাড. আব্দুল মালেক ও তার লোকজন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনা জানার পরই আমি জেলা নির্বাচন অফিসারকে অবগতি করেছি। এ দিকে এলাকাবাসী ও কয়েকজন প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা শুনেছি যে দু’জনকে মারধর করা হয়েছে। তবে কি বিষয় নিয়ে মারধর করেছে তা জানা সম্ভব হয়নি। এ দিকে নৌকা প্রার্থী অ্যাড. আব্দুল মালেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে ঘোলদাড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ বলেন, মারামারির কোন ঘটনা আমার জানা নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)