মুজিবনগরে ধর্ষণ চেষ্টার অপরাধে যুবক গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-03-29 ইং
মুজিবনগরে ধর্ষণ চেষ্টার অপরাধে যুবক গ্রেফতার ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের একটি আমবাগানে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অপরাধে তেলা শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করে মুজিবনগর থানা পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় থানায় মামলা হলে আটক তেলাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে বাগোয়ান গ্রামের ফারুকের আম বাগানে ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের ফতু শেখের ছেলে তেলা শেখ গ্রামের ফারুকের আম বাগানে একই গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী (১৪) কে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় প্রতিবন্ধীর চিৎকারে লোক-জন জড়ো হয়ে তেলাকে আটক করে মুজিবনগর থানা পুলিশে দেয়। পরে প্রতিবন্ধীর পিতা মুজিবনগর থানায় একটি ধর্ষণ মামলা করে। মুজিবনগর থানা পুলিশ তেলা শেখকে আদালতে পাঠায়। আদালত তাকে জেলাহাজতে পাঠাবার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)