চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2018-03-29 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন কানন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ার কামাল হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স শেষবর্ষের ছাত্র। এলাকাবাসী জানায়, কানন দির্ঘদিন যাবত মাথার রোগে ভুগছিল। রদশ বিদেশে তার চিকিৎসাও চলছিল। বিকেলে কানন গাইদঘাট মাঠে ভুট্টার ক্ষেত দেখতে যাচ্ছিলেন। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। ``কাননের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের মধ্যে কানন বড় ছেলে ও তার একটি ছোট বোন আছে। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে নিহত কাননের জানাযা শেষে গাইটঘাট গ্রাম্য করবস্থানে দাফনকার্য্য সম্পূর্ন করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে স্টেশন মাষ্টারের নিকট থেকে আমরা কোন বার্তা এখনো আইনি। তবে বিষয়টি জানলে আমরা আইনি পদক্ষেপ নেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)