ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩২ জন অসহায় দরিদ্র মানুষের হাতে ১ লাখ ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল মঙ্গলবার সকাল ১১টারর সময় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ৩২জন হতদরিদ্র অসহায় মানুষের হাতে ঐচ্ছিক তহবিল থেকে তিনি এ আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াসীমুল বারী, এসিল্যান্ড মাসুদুল আলম, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, পদ্মবীলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিকসহ সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
