গুণীশিক্ষক ও খ্যাতিমান প্রকৌশলীদের সম্মাননা প্রদান

আপলোড তারিখঃ 2018-03-28 ইং
গুণীশিক্ষক ও খ্যাতিমান প্রকৌশলীদের সম্মাননা প্রদান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ক্রাউন সিমেন্টের উদ্যোগে শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ নিজস্ব প্রতিবেদক: ক্রাউন সিমেন্টের উদ্যোগে চুয়াডাঙ্গার শিক্ষনবিশ শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ, গুণীশিক্ষক ও খ্যাতিমান প্রকৌশলীদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের এফএফ হলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। ক্রাউন সিমেন্ট গ্রুপের উপদেষ্টা আর্কিটেক্ট বীর মুক্তিযোদ্ধা নুরুল করিম দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. রহমত আলী, কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ প্রামাণিক, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা আর্দশ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম ইস্রাফিল, সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার ১১জন গুণীশিক্ষক ও ৫জন খ্যাতিমান প্রকৌশলীকে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তগুণী শিক্ষকেরা হলেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.কামরুজ্জামান, উপাধ্যক্ষ মো.আব্দুল মজিদ প্রামাণিক, চুয়াডাঙ্গা সরকারি আর্দশ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আনসার আলী, চুয়াডাঙ্গা সরকারি আর্দশ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম ই¯্রাফিল আলী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যাপক আব্দুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ রহমত আলী বিশ্বাস, ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম.এ মোত্তালিব, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস ইলা হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন। সম্মাননা প্রাপ্ত প্রকৌশলীরা হলেন- চুয়াডাঙ্গা পৌরসভার এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার মো.হাফিজুর রহমান কাওসার, চুয়াডাঙ্গা জেলা প্রশসানের সহকারী ইঞ্জিনিয়ার কাজি রফিকুল হক, আলমডাঙ্গা সৃজন কনস্টার্কশন ফার্মের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার শফিকুর রহমান, চুয়াডাঙ্গা আর্কিটেক্ট হোমের ম্যানেজিং ডিরেক্টর মো.আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা রিলেশন আর্কটেক্ট হোমের ম্যানেজিং ডিরেক্টর সাকির হোসেন রাজু। এছাড়াও অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের দেশজুড়ে চলা ‘বিজনেস্ রিসার্চ অন ব্রান্ড ইকুইটি’ গবেষণা কার্যক্রমের আওতাধীন চুয়াডাঙ্গা জেলায় শিক্ষনবিশ ৩৩জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জামান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক মো.মনিরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহসিন কবিরসহ, কলেজের সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষক, ক্রাউন সিমেন্টের চুয়াডাঙ্গা জেলার ডিলার, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ, স্থপতিগণ, প্রকৌশলীবৃন্দ, ডেভেলপার, ক্রাউন সিমেন্টের প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রাউন সিমেন্ট এর রিসার্চ প্লানিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক মো.আতোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)