আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা খেজুরতলা নির্বাচনী এলাকায় এক মোটরসাইকেলে ৩ জন সন্দেজনকভাবে ঘোরাফেরা করার অপরাধে ঘোলদাড়ি ফাঁড়ি আটক করেছে। জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯ মার্চ। এ নির্বাচনী এলাকার খেজুরতলা বাজারে নিকট এক মোটরসাইকেলে খেজুরতলা গ্রামের তোরাপ আলীর ছেলে রুবেল (২২), একই গ্রামের আবুছদ্দীনের ছেলে সালাম (২৪), বেলগাছি গ্রামের বজলুর রহমানের ছেলে বাবলু (২০) সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদের ধরে জ্ঞিাসাবাদ করলে তারা মিথ্যা তথ্য দিলে পুলিশ তাদের ধরে থানায় সোপর্দ করেছে। আজ তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
