গণহিস্টোরিয়ায় মেহেরপুরের ৩৫ ছাত্রী হাসপাতালে

আপলোড তারিখঃ 2018-03-28 ইং
গণহিস্টোরিয়ায় মেহেরপুরের ৩৫ ছাত্রী হাসপাতালে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: গণহিস্টোরিয়া রোগে অসুস্থ হয়ে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত চলার সময় সাদিয়া নাজনিন নামের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে ৩৫ জন ছাত্রী অসূস্থ্য হয়ে পড়ে। শিক্ষকরা তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ভর্তি অনেকেই সূস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। এদিকে এ খবর পেয়ে মেহেরপুর ১-আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন ছাত্রীদের হাসপাতালে দেখতে যান এবং খোজ-খবর নেন। হাতিভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, অসূস্থ্য হবার সাথে সাথে ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. এহসানাল কবীর জানান, এ রোগটিকে বাংলায় গণহিস্টোরিয়া নামে পরিচিত। এ রোগে সাধারণত মেয়েরা আক্রান্ত হয়। এক জনের দেখা দেখাদেখি অনেকেই এ রোগে আক্রান্ত হতে পারে। তবে আতংকিত হবার কিছু নেই। তাদের মধ্য থেকে ভিতি দূর করতে পারলে রোগী দ্রুত সূস্থ্য হয়ে উঠবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)