শিশুদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2018-03-27 ইং
শিশুদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখতে হবে : প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আজকের শিশু-কিশোর, তরুণরা যেন কোনোভাবেই সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকে আসক্ত না হয়, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা, অভিভাবক, মসজিদের ইমাম, শিক্ষক সবাই সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, ছেলেমেয়েরা যেন কোনোভাবেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তিতে আসক্ত না হয়। তারা যেন মন দিয়ে লেখাপড়া করে, মানুষের মতো মানুষ হয়। সেই চেষ্টা সবাইকে করতে হবে। শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বিজ্ঞানী হবে। তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, তোমরা নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। শিক্ষক, বাবা-মায়ের কথা শুনবে। দেশকে গভীরভাবে ভালোবাসবে। দেশের ও মা-বাবার মুখ উজ্জ্বল করবে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। জাতি এই স্বাধীনতা দিয়ে গেছে। এখন আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে নিয়ে আসা। ইতোমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে পেরেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)