চুয়াডাঙ্গার মসজিদপাড়া থেকে ইয়াবাসহ আলমডাঙ্গার যুবক আটক

আপলোড তারিখঃ 2018-03-26 ইং
চুয়াডাঙ্গার মসজিদপাড়া থেকে ইয়াবাসহ আলমডাঙ্গার যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রবিবার বিকাল ৫টার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বড়মসজিদ পাড়া থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স চুয়াডাঙ্গ পৌর শহরের একাডেমি মোড় এলাকায় বড় মসজিদ পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের নূর আলম এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলাল হোসেনকে (২৮) আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)