মুজিবনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

আপলোড তারিখঃ 2018-03-26 ইং
মুজিবনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরের মোনাখালি ইউনিয়নের রশিকপুর ও মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী গ্রামের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে সাড়ে ৯টার সময় রশিকপুর ও টেংরামারীর মাঝে আততলা নামক মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী গ্রামের মৃত ছিরাতুল শেখের ছেলে হামিদুল ইসলাম, সামসুল ইসলাম, হামিদুলের ছেলে শামিম রশিকপুর ও টেংরামারীর মাঝে আততলা নামক মাঠে নিজ জমিতে গম কাটার উদ্দেশ্য যায়। এসময় রশিকপুর গ্রামের মৃত নছরউদ্দীন শেখ এর ছেলে মাঠের মাঠরাখালী কাসেদ মাঠরাখালীর গম নেওয়ার জন্য সেখানে যায়। এ সময় সামসুল কাসেদকে তার ভুট্টাক্ষেত তছরুপের জন্য দায়ি করে। এ নিয়ে তর্কেরর একপর্যায়ে সামসুল ও কাসেদ সংঘর্ষে জড়িয়ে পড়লে কাসেদ সমান্য আহত হয়। পরে কাসেদ গ্রামে ফোন করলে লোকজন ছুটে আসলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেংরামারী গ্রামের মৃত ছিরাতুল শেখের ছেলে হামিদুল ইসলাম (৪৫) গুরুতরভাবে আহত হয়। আহত হয় হামিদুলের ভাই সামসুল ইসলাম (৫০) এবং রশিকপুর গ্রামের মৃত নছরউদ্দীনের ছেলে কাশেদ (৪০) মৃত মসলেমের ছেলে আরিফুল (৩২) এবং আনারুল শেখের ছেলে হাসান শেখ (১৮)। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহতদের মধ্যে হামিদুলকে মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড এবং রশিকপুর গ্রামের তিনজনকে ভর্তি করেন চিকিৎসক। এছাড়া টেংরামারি গ্রামের একজন স্বেচ্ছায় মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড নেয়। হামিদুলের স্বজনের অভিযোগ, রশিকপুর গ্রামের লোকজন হামিদুলকে মাঠ থেকে ধরে নিয়ে এসে দড়ি দিয়ে বেধে অমানুষিক নির্যাতন করে। এতে তার বাম হাত ও পায়ের হাড় ফেটে যায় এবং সে জ্ঞান হরিয়ে ফেলে। এ বিষয়ে আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম জানান, ঘটনাটি শুনে আমি দ্রুত মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং আহতদের খোজখবর নিয়েছি। শুনলাম দুই পক্ষ মুজিবনগর থানার মধ্যস্থতায় আপষ মিমাংসা করে নেবে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুই পক্ষ এখন চিকিৎসাধীন আছে এবং এ বিষয়ে কোন মামলা হয়নি পরিস্থিতি এখন স্বাভাবিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)