জামিন না হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন খালেদা জিয়া

আপলোড তারিখঃ 2018-03-26 ইং
জামিন না হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন খালেদা জিয়া ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তাঁর ছয় আইনজীবী। গতকাল রোববার বিকেল ৩টা ৪০ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন তারা। আইনজীবীরা হলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বেগম খালেদা জিয়ার জামিন কেন হচ্ছে না, এর কোনো উত্তর আমরা তাকে দিতে পারিনি।’ সাংবাদিকদের এ কথা বলেছেন তার আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। খালেদা জিয়ার সাথে দেখা করে কারা ফটকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম খালেদা জিয়া আমাদের কাছে জানতে চেয়েছেন- কারো সাজা হলে হাইকোর্ট জামিন দিয়ে দেয়, কিন্তু আমার জামিন হচ্ছে না কেনো? হাইকোর্টও (জামিন) দেরি করেছে, আপিল ডিভিশনও স্থগিত করেছে কেনো? আমরা এর কোনো উত্তর দিতে পারিনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)