পাকিস্তান প্রেমিদের শাস্তি দিতে হবে : প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2018-03-26 ইং
পাকিস্তান প্রেমিদের শাস্তি দিতে হবে : প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: স্বাধীন বাংলাদেশে বসে যারা পাকিস্তানের প্রতি অনুরাগী, তাদের শাস্তি দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। `পাকি প্রেমে যারা হাবুডুবু খেয়েছে; তাদেরকেও উপযুক্ত জবাব বাংলার মানুষকে দিতে হবে। তাদেরকেও শাস্তি দিতে হবে। তাদের পাকি প্রেম ভুলিয়ে দিতে হবে। বাঙালি যদি এটা না পারে, তাহলে নিজেদের অস্তিত্ব থাকবে না।` ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর বাংলাদেশের উল্টোযাত্রার দিকে ইঙ্গিত করে গতকাল রবিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে একথা বলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। পঁচাত্তরের পর ক্ষমতা দখল করা জিয়াউর রহমান এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উভয়কেই ‘পাকিস্তান প্রেমী’ বলেন শেখ হাসিনা। আলোচনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, `৭৫’র পর পুরো ইতিহাসই বদলে গিয়েছিল। এমনকি, পাকিস্তানি হানাদার বাহিনী; এটাও বলা যাবে না। পাকিস্তান যে হানাদার ছিল; সেটাও ভুলিয়ে দেওয়ার জন্য শুধু হানাদার বাহিনী বলা হত। পাকি প্রেম এমন পর্যায়ে ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)