গণসংযোগ করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা শরীফ

আপলোড তারিখঃ 2018-03-26 ইং
গণসংযোগ করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা শরীফ ছবির ক্যাপশন:
নাগদাহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কমলের পক্ষে দিনব্যাপি নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ মার্চ আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মখলেচুর রহমান জোয়ার্দ্দার কমলের পক্ষে দিনব্যাপি গণসংযোগ করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা শরীফুজ্জামান শরীফ। গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত নাগদাহ ইউপি নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপি প্রতিটি নির্বাচনেই জয়লাভের প্রত্যাশা নিয়েই অংশ নিয়ে থাকে। নাগদাহ ইউপিও তার বাইরে নয়। ধানের শীষ প্রতীক হলে তো কথাই নেই। আমরা আশা করছি, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট হলে আমাদের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করবে। সেইসাথে তিনি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা বিএনপি নেতা ও জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, নাগদাহ ইউপি বিএনপির সহ-সভাপতি রাশিদুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপ্টন, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আব্দুর রাজ্জাক সন্টু, মহাসিন মেম্বর, আনন্দ, জেলা ছাত্রদল নেতা রিন্টু মহলদার, আরিফ আহমেদ শিপ্লব, শাহ জামাল, মান্না দেওয়ান, পিয়াস সাইদুর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)