রাষ্ট্রিয় সম্পদ ও জানমাল রক্ষা করা নাগরিক দায়িত্ব

আপলোড তারিখঃ 2018-03-26 ইং
রাষ্ট্রিয় সম্পদ ও জানমাল রক্ষা করা নাগরিক দায়িত্ব ছবির ক্যাপশন:
দর্শনায় ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে গণসচেতনা মুলক অনুষ্ঠান ওয়াসিম রয়েল: দর্শনায় সৈয়দপুর রেলওয়ে পুলিশের আয়োজনে গণ সচেতনা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালের দিকে দর্শনা হল্ট স্টেশন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর জেলা রেলওয়ের পোড়াদহ জিআরপি থানার ওসি মোল্লা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গণসচেতনা মুলক বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা রেলওয়ে কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহম্মেদ। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে জনসেবায় নিবেদিত একটি সরকারী প্রতিষ্ঠান বা সংস্থা। প্রতিদিন প্রায় দুই লাখেরও বেশী যাত্রী রেলপথে ভ্রমণ করেন। চলন্ত ট্রেন লক্ষ করে পাথর নিক্ষেপ একটি অপরাধ মুলক কাজ। কুষ্টিয়া সাফ সংস্থার নির্বাহী পরিচালক মীর আ. রাজ্জাকের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুর রহমান শফিক, জীবননগর থানার সেকেন্ড অফিসার ওলিয়ার রহমান, দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন (ওসি) বাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) জামাল উদ্দিন হক মন্টু, চুয়াডাঙ্গা জেলা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আ. গফুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন রুস্তম আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)