আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-25 ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল শনিবার সকালে মুন্সিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামের মতিয়ারের ছেলে ওয়ার্ড যুবলীগ নেতা পল্টু (২৮) গতকাল সকাল ৬ টার দিকে মুন্সিগঞ্জ পশুহাট বাজারে একটি চায়ের দোকানে চা পান করার সময় কয়েকজন যুবক তাকে পিটিয়ে আহত করেছে। পল্টু অভিযোগ করে জানাই, পূর্ব শত্রুতার জের ধরে কৃষ্ণপুর গ্রামের আকবারের ছেলে খলিলের নেতৃত্বে কৃষ্ণপুর গ্রামের আলীর ছেলে কারন (৩২), বিপুল (৩৮) ইকারদ্দিনের ছেলে সুজন (৩২), রনি (২২) তাকে হত্যার উদ্দ্যেশে লোহার সাবল, বাশের লাঠি, রাম দা দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)