কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গায় ভুট্টা বিক্রি না করায় মারধর

আপলোড তারিখঃ 2018-03-25 ইং
কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গায় ভুট্টা বিক্রি না করায় মারধর ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কাপর্ডাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গায় ভুট্রা বিক্রি না করার অপরাধে মারধরের অভিযোগ উঠেছে। জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাপাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার রজব আলীর ছেলে আলালের ভুট্টা কিনতে যায় বাঘাডাঙ্গার আলী ফরুই এর ছেলে আতিকুল ও তার এক পার্টনার। আতিকুল ভুট্টার মন ৬’শ ২০ টাকা দেবে জানালে আলাল তাতে রাজী না হয়ে অন্য ব্যবসায়ীর কাছে বেশী দামে ভুট্টা বিক্রি করে। খবর পেয়ে আতিকুল ও তার পার্টনার আলালের বাড়ী গিয়ে তাকে বেধড়ক কিল ঘুষি মেরে আহত করে। পরে আলাল থানায় অভিযোগের জন্য যেতে চাইলে স্থানীয়রা বিচারের আশ্বাস দিয়ে তাকে বুঝিয়ে বাড়ী নিয়ে যায়। এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে গ্রামে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)