চুয়াডাঙ্গায় এক যুবককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-24 ইং
চুয়াডাঙ্গায় এক যুবককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুার জেরে রিমন (১৮) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। আহত রিমন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার তুহিনের ছেলে। নাম না প্রকাশ করার সূত্রে কয়েকজন বলেন, রিমনের সাথে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার এক যুবকের সাথে পূর্ব বিরোধ ছিল। এরই জেরধরে গতকাল রিমন মোটরসাইকেলযোগে পৌর কলেজের সামনে থেকে চুয়াডাঙ্গায় আসছিল। এসময় সাকিব রিমনকে গতিরোধ করে এবং ব্যাট দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রিমনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, রিমনের অবস্থা আশংকামুক্ত। তার মাথায় ৪টি সেলাই ও একটি হাত ভেঙে গেছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)