ছবির ক্যাপশন:
গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে
নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন-এমপি’র সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দিবস দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আয়োজিত সভা থেকে বেশ কিছু কর্মসূচী নেয়া হয়। এরমধ্যে রয়েছে- ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ০৬টায় দলীয় কার্যালয় জমায়েত এবং মোমবাতি প্রজ্বলন সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে গমন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন সকাল সাড়ে ০৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও প্রতিটি সংগঠনের নিজ নিজ দলীয় পতাকা উত্তোলন। এ সময় জাতির জনকসহ জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। সকাল ০৭টায় মাননীয় হুইপ মহোদয় ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ হাসান চত্বরের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ০৮টায় শহীদ হাসান চত্বরে চৌ রাস্তার মোড়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতে একযোগে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন। সবশেষে সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্ম সম্পাদক এ্যাডঃ শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক এ্যাডঃ আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এ্যাডঃ তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপ প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহবায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, যুবলীগ নেতা আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, বরকত জোয়ার্দ্দার, জিম, সোহেল, শিমুল অয়নসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অংগসঠনের নেতৃবৃন্দরা।
