২’শ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী রাজু আটক

আপলোড তারিখঃ 2018-03-24 ইং
২’শ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী রাজু আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সফল অভিযান অঙ্কন মল্লিক: আলমডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ২শ পিস মারণ নেশা ইয়াবাসহ মাদকব্যবসায়ী রাজু (৩০) আটক হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে আলমডাঙ্গা মহিলা কলেজের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাজুকে আটক করে। আটককৃত রাজু আলমডাঙ্গা উপজেলার চর যাদবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীমের নেতৃত্বে এসআই আবু বকর সিদ্দীক, এসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা সরকারী মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা দুইশত পিস ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আলমডাঙ্গা ডিউটি অফিসার বলেন, আলমডাঙ্গা সরকারী মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবাসহ রাজুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এই ব্যাপারে ডিবি পুলিশ আলমডাঙ্গা থানায় রাজুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)