ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ভারতে মহিলার ইমামতিতে নামাজ পড়ানোর ঘটনা নিয়ে যখন আলেম সমাজে তোলপাড়! ঠিক তখনই সেই রেশ কাটতে না কাটতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মহিলাদের প্রকাশ্যে স্টেজ বানিয়ে ওয়াজ করার ঘটনা ঘটেছে। জেলার হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামে এই মহিলাদের কথিত এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই গ্রামের ফকির মাহমুুদ বিশ্বাস এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় দুই দিনব্যাপি এই ওয়াজ মাহফিলে আয়োজন করে। গত মঙ্গলবার কথিত মাহফিলে প্রধান হিসাবে উপস্থিত ওয়াজ নসিয়ত করেন অন্ধ বক্তা নার্গিস পারভীন। এসময় উপস্থিত ছিলেন, মোছাঃ আশুরা খাতুনে নামের আরেক মহিলা বক্তা। আলফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, কুলবাড়িয়া জামে মসজিদের ইমাম মো. আকিদুল ইসলাম। মহিলাদের ওয়াজ সম্পর্কে আলেমদের বক্তব্য হচ্ছে, শরিয়তে মহিলাদের নিচু কন্ঠ ও পর্দা করার বিধান রয়েছে। যদি প্রয়োজনে কথা বাইরে যেতেই হয়, তবে সেটা কর্কষ কণ্ঠে, আর এটাই ফিকাহ’র মাছলা। নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহের কয়েকজন ইমাম জানান, এটা শেষ জামানার ফেতনা। ওরা দজ্জালের চেলা। এই বৈঠকে যাওয়া ও নসিয়ত শোনাও হারাম। মাওলানা হাসান মাহমুদ নামে এক আলেম জানান, আওরাত মানে গোপনীয়। যা চুপিয়ে রাখতে হয়, মহিলারাও ঠিক তাই। তিনি বলেন নারীরা ঘরোয়া পরিবেশে ওয়াজ করতে পারবেন। তবে সেখানে সবাই মেয়েরা থাকবেন। কিন্তু হরিণাকুন্ডুতে যা হয়েছে তা ন্যাক্কারজনক ঘটনা বলেই মনে হচ্ছে।
