ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে দবির উদ্দিন (৪০) ও বরকত আলী (৪০) নামে ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ডিবির এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটকের পর তাদের কাছ থেকে ৩টি বোমা ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আদালতের ছেলে দবির উদ্দিন ও একই গ্রামের ফজল শেখের ছেলে বরকত আলী। গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। পরে তাদের কাছে থেকে বোমা ও গুলি উদ্ধার করা হয়।
