ছবির ক্যাপশন:
দলীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি বলেন, বাংলাদেশ আজ নি¤œ-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সরকার দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে কাজ করে যাচ্ছে। আশা করি আগামীতে বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হবে। দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা কমিটির সদস্য আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, শাহ আলম, দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম মন্টু, আসাবুল হক ঠান্ডু, সমীর কুমার দে, পরিমল কুমার কালু ঘোষ, জিনারুল ইসলাম, আব্দুল হালিম, রুন্নু চেয়ারম্যান, আব্দুর রাজ্জাক, পিয়ার মোহাম্মদ কচি, মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা খাতুন, রোজ সানজিদা, যুবলীগ নেতা মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান, সোনাহার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, সাবেক ছাত্রলীগ নেতা জাফর চেয়ারম্যান, ইখলিছুর রহমান, সিম্পন জোয়ার্দ্দার, ফিরোজ, পৌর কাউন্সিলার মামুন অর রশীদ হাসান প্রমূখ।
