ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও দর্শনায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা থানার শ্যামুপর ও দর্শনা আইসিপি চেকপোস্টে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ভারতীয় শাড়ী, প্যান্টের পিস ও ইমিটেশন গহনা চেইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার পৃথক অভিযানে এসকল মালামাল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. খায়রুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার শ্যামপুর গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। একইদিন সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ৫’শ টি ইমিটেশন চেইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এদিকে, গত বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ১০টি ভারতীয় শাড়ী ও ২টি প্যান্টের পিস উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৩ হাজার টাকা। অপরদিকে, একইদিন বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ২৩টি ভারতীয় শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা। এদিকে, বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা আইসিপি চেকপোষ্ট হতে ১২টি ভারতীয় শাড়ী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। উদ্ধারকৃত ৫০ পিচ ইয়াবা, ৪৫টি শাড়ী, ২টি প্যান্টের পিচ এবং ৫০০টি ইমিটেশন চেইন এর সর্বমোট মূল্য ৩ লাখ ৩৮ হাজার টাকা। উদ্ধারকৃত শাড়ী, প্যান্ট পিচ এবং ইমিটেশন চেইন কাষ্টমস অফিসে এবং ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
