কার্পাসডাঙ্গায় ছাত্রলীগ নেতা জুয়েলকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-03-23 ইং
কার্পাসডাঙ্গায় ছাত্রলীগ নেতা জুয়েলকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন জুয়েলকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের ফাত্বিলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে তার শারীরিক অবস্থার খোজ খবর নিতে হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাবেক সদস্য খালিদ মাহামুদ, জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, জিম, সোয়েব রিগান, মোমিন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গার আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর ও দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ নেতা এসআর শিপন তরফদার। এসময় ছাত্রলীগ কর্মি জুয়েলের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ফাত্বিলকে গ্রেফতারের দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)