সাংবাদিকদের উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ

আপলোড তারিখঃ 2018-03-23 ইং
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাতে সাংবাদিক ফারুক এই লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর সাংবাদিক ফারুক অফিসের নির্দেশে নিজ মোটরসাইকেলযোগে কুকিয়া চাদপুরে সংবাদ সংগ্রহের জন্য বের হন। পথিমধ্যে মাখালডাঙ্গা গ্রামের স্কুলের নিকট পৌছালে একই গ্রামের আজিজুলের ছেলে আশরাফুল আলম ও ওমর ফারুকের ছেলে জহুরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। এবং মারধর করে। এসময় তারা সাংবাদিক আফজালকে ফোনে ডাকতে বলে। পরে ফারুকের ফোন পেয়ে সাংবাদিক আফজাল তার ভাগ্নে অন্তরকে নিয়ে পৌছালে আশরাফুল আলম ও জহুরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন ফারুক, আফজাল ও অন্তরকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে সাংবাদিক ফারুক, আফজাল ও অন্তরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। মারধরের সময় তাদের কাছে থাকা ১টি সোনার চেইন, একটি মোবাইল ফোন ও ফারুক ও আফজালের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)