পৃথক অভিযানে পৌর এলাকার তিন যুবক আটক : ৯০ পিস ইয়াবা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-03-22 ইং
পৃথক অভিযানে পৌর এলাকার তিন যুবক আটক : ৯০ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়া থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী কুমিল্লার যুবক আটক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়ায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন সরকার ওরফে সোহাগ ওরফে শামিম নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এদরে মধ্যে ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবাসহ রাজু ও শেকড়াতলার মোড় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ শান্ত এবং একই এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ অনিককে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়ায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন সরকার ওরফে সোহাগ ওরফে শামিম (৪১) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যবসায়ী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজাখারচর (রাজামোহন) গ্রামের মমিনুর রহমানের ছেলে। জানা যায়, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় অভিযান চালায়। এসময় রাস্তার পাশে থেকে শামিম নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আকন্দবাড়ীয়া থেকে এক মাদকব্যবসায়ী ফেনসিডিল ক্রয় করে ঢাকায় পাচার করার উদ্দেশ্য রওনা দিচ্ছে। এ সময় আমি সঙ্গীয় ফোর্স নিয়ে আকন্দবাড়ীয়ায় পৌছে তাকে আটক করি। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তি দেশের কুখ্যাত একজন মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে ঝিনাইদহে চারটি ও কুমিল্লায় একটিসহ দেশের বিভিন্ন জেলায় অসংখ্যা মামলা রয়েছে। কুমিল্লায় তার আসল বাড়ি বলে পরিচয় দিলেও সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে থাকে। এখান থেকেই সে তার মাদকব্যবসা পরিচালনা করে। এছাড়াও তার প্যান্টের নীচে শাড়ী পরিধান করে ছিলো। সে এই শাড়ী পরে ঢাকা শহরে হিজড়া সেজে তার রমরমা মাদকব্যবসা পরিচালনা করে। `` অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার মফিজ উদ্দীন বাবুর ছেলে রাজু (২৫), পুরাতনপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শান্ত (২০) এবং একই পাড়ার জিনারুল ইসলামের ছেলে অনিক (২২)। জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবাসহ রাজুকে আটক করে। অপরদিকে, বুধবার বেলা সাড়ে ২টার দিকে পৌর এলাকার শেকড়াতলায় অভিযান চালিয়ে শান্ত নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াব উদ্ধার করা হয়। একই স্থানে বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবাসহ অনিক নামের আরেক যুবককে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)