বাংলাদেশ নিম্ন-আয়ের দেশ হতে নিম্ন-মধ্যম আয়ে উত্তরণের সাফল্য উদযাপন উপলক্ষ্যে

আপলোড তারিখঃ 2018-03-22 ইং
বাংলাদেশ নিম্ন-আয়ের দেশ হতে নিম্ন-মধ্যম আয়ে উত্তরণের সাফল্য উদযাপন উপলক্ষ্যে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সেমিনার ও সেবা সপ্তাহ উদ্বোধন প্রীতি ক্রিকেট ম্যাচ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ‘নিম্ন আয়ের’ দেশ হতে ‘নিম্নমধ্য আয়ের’ দেশে উত্তরণের গৌরব অর্জন করায় প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নানা আয়োজনের দ্বিতীয় দিনে সেমিনার, সেবা সপ্তাহ উদ্বোধনসহ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। ঐতিহাসিক এ অর্জনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশ মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক স্থিতিশীলতা- এই তিন সূচকের সব ধাপ সফলভাবে অতিক্রম করেছে। এজন্য স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জাতীয় আয়ের কাঙ্খিত বৃদ্ধি এবং স্বাস্থ্য ও শিক্ষাসহ সামাজিক খাতগুলোর ব্যাপক উন্নয়ন তাদের সিদ্ধান্ত নিতে সহজ করেছে।’ তিনি আরো বলেন, ‘স্বল্পোন্নত দেশের তালিকা থেকে কোনো দেশ বেরিয়ে আসতে সক্ষম হলে ওই দেশ আর দরিদ্র নয়- এমন ধারণা রয়েছে। ফলে ওইসব দেশ সাধারণত দাতা দেশ ও উন্নত দেশের সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় না’। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, প্রফেসর এসএম ই¯্রাফিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। এ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি, ছাত্র ও শিক্ষকেরা সেমিনারে অংশ নেন। জাতিসংঘের সিডিপি ত্রি-বার্ষিক সভায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরনের জন্য প্রথম বারের মত সুপারিশ অর্জন করেছে। এ ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য এবং তা ব্যাপক প্রচার প্রচারণার জন্য সরকার দেশের বিভিন্ন পর্যায়ে সেবা-সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। সরকার ঘোষিত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে গতকাল বুধবার সকাল ১০টায় সদর উপজেলা ভূমি অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। সেবা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে তিনি এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। এছাড়াও অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। ছয়দিন ব্যাপী ‘বিশেষ সেবা সপ্তাহ’ উদযাপন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে ভূমি সংক্রান্ত বিশেষ সেবা প্রদান করা হবে। এ সেবা সপ্তাহ চলাকালে সকলকে ভূমিকর দেয়ার ব্যাপারে বিশেষ ভাবে অনুরোধ করা হয়। গতকাল বুধবার শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে ২৫ মার্চ পর্যন্ত। এদিকে গতকাল বিকেল ৩টায় টাউন ফুটবল মাঠে ৪ দলীয় প্রিতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের ১ম ম্যাচে মুখোমুখি হয় জেলা পুলিশ একাদশ ও সদর উপজেলা প্রশাসন একাদশ। টচে জিতে খেলতে নেমে মাত্র ৪২ রানে ১০ ওভার শেষ করে সদর উপজেলা প্রশাসনের মো. ওয়াশীমুল বারী বাহিনী (ইউএনও)। জবাবে মাত্র ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় ছিনিয়ে নেয় জেলা পুলিশ একাদশ। ২য় ম্যাচে জেলা প্রশাসন রাইডার্স’র বিপক্ষে খেলতে নামে সরকারি কলেজ অধ্যক্ষ একাদশ। টচে জিতে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে জেলা প্রশাসন একাদশের জিয়াউদ্দীন স্কোয়াডের সংগ্রহ ৬৯ রান। জয়ের লক্ষ্যে মাঠে নেমে মাত্র ১টি উইকেট হারিয়ে ৬ ওভার ২ বলেই কাঙ্খিত জয় পায় অধ্যক্ষ একাদশ। আজ বৃহস্পতিবার একই সময়ে পরাজিত দু’টি দল মুখোমুখি হবে ৩য় স্থান নির্ধারণের লক্ষ্যে। একই সাথে চুড়ান্ত পর্ব অথ্যাৎ ফাইনাল খেলায় মুখোমুখি হবে ১০ উইকেটে জয় পাওয়া জেলা পুলিশ একাদশ ও ৯ উইকেটে জয় পাওয়া অধ্যক্ষ একাদশ। `` মেহেরপুর অফিস জানিয়েছে, জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ঘোষণা দিয়েছে যে এলডিসি থেকে যোগ্যতা অর্জনের শর্ত হিসেবে তিনটি সূচকেই নির্ধারিত মান অর্জন করেছে বাংলাদেশ। সরকার এই অর্জনকে বিভিন্ ভাবে উদ্যাপনের সিদ্ধান্তের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে ২০-২৫ মার্চ আনন্দ শোভাযাত্রা, সেমিনার, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী গ্রহন করেছে। এর আলোকে মেহেরপুর `অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ` শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সেমিনারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খাইরুল হাসান, জেলা কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক আক্তারুজ্জামান প্রমূখ। এসময় সেমিনারে জেলা ত্রান ও পূর্নবাসন কর্মাকর্তা ওয়ালিউল্লাহ.জনস্বাস্থ্য প্রকৌশলী এএসএম মাহফুজুর রহমান, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক বশির আহমেদসহ জেলা সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)