গাংনীর বাওটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2018-03-21 ইং
গাংনীর বাওটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীর বাওটে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছে। গাংনী উপজেলার বাওট বাজার এলাকায় সিএনজির চাকায় পিষ্ট হয়ে হারেজ উদ্দীন মন্ডল (৭৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত হারেজ উদ্দীন মন্ডল বাওট স্কুলপাড়া এলাকার মৃত বাহার মন্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, হারেজ উদ্দীন মন্ডল বামুন্দীর একটি দোকান থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাওট বাজারে বাস থেকে নেমে বাড়ি ফেরার সময় পিছন থেকে আসা একটি সিএনজি তার শরীরের উপর দিয়ে সামনের চাকা তুলে দেয়। সিএনজি বন্ধ হয়ে গেলে স্থানীয়রা সিএনজিটিকে শূন্য করে তুলে হারেজ উদ্দীনকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া নেয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, নিহতের পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)