ছবির ক্যাপশন:
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায়
নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা-অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে প্রেস বিফ্রিং করেছে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১২-১৬ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (সিডিপি) কাছ থেকে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশ উত্তরনের যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন। তার হাত ধরে মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুকি সূচক (ইভিআই) এই তিনটি শর্ত পূরণ করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছে। মধ্যম আয়ের েেদশে উন্নীত হতে হলে যেসব সূচক অর্জন করতে হয় তার সবই অর্জন করেছে বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রা স্বাধীনতা পরবর্তী উন্নয়নে সর্বোচ্চ মাইল ফলক হিসেবে অভিহিত করা হয় প্রেস ব্রিফিংয়ে। এ সাফল্য উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে সপ্তাহ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
মেহেরপুর অফিস জানিয়েছে, স্বল্পোান্নত দেশের স্ট্যাটাস হতে নম্নিমধ্য আয়ের দেশ উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন ও ২০-২৫ মার্চ ২০১৮ প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা তথ্য অফিস ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। প্রেস ব্রিফিং-এ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এসময় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক হাজী মো. শহিদুল ইসলাম, নিউ এজ পত্রিকার দেলোয়ার কবীর, কালেরকন্ঠের সাইফুল মাবুদ, যুগান্তর ও এনটিভির মিজানুর রহমান বাবুল, নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, বাসস প্রতিনিধি এড শেখ সেলিম ও শীর্ষনিউজ এবং দৈনিক নবচিত্রের বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল প্রমুখ বক্তব্য রাখেন। উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে ২০ থেকে ২৫ মার্চ বিশেষ সেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত হবে র্যালী, আলোচনা সভা, লাঠিখেলা, পালাগানসহ নানা কর্মসূচী। এছাড়াও মঙ্গলবার থেকে প্রতিটি সরকারি দপ্তরে বিশেষ সেবা চালু করা হয়েছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।