জোড়া মহিষসহ দর্শনার নাসির কশাই গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-03-21 ইং
জোড়া মহিষসহ দর্শনার নাসির কশাই গ্রেফতার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বেগমপুর ডিহিকৃষ্ণপুর থেকে চুরি হয়ে যাওয়া দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহিকৃষ্ণপুর ডাক্তারপাড়ার হামিদুল ইসলামের চুরি হয়ে যাওয়া একজোড়া মহিষসহ দর্শনা থেকে নাসির কশাইকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গত শনিবার রাত ১টার দিকে ডিহিকৃষ্ণপুর ডাক্তার পাড়ার হাজী আমির হোসেনের ছেলে হামিদুল ইসলামের একমাত্র জীবন জীবিকার প্রতীক এক জোড়া মহিষ গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। মহিষ চুরির বিষয় হামিদুল ও তার ভাই বাশার জানায়, শনিবার রাতে আমাদের ১ লাখ ৮২ হাজার টাকা মুল্যের এক জোড়া মহিষ চুরি হয়ে যায়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানয় একটি রবিবার সকালে হামিদুল ইসলাম বাদী হয়ে একটি জিডি করে এবং ডুগডুগি হাটসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। গত সোমবর সন্ধায় দর্শনা শহরে একটি পাহাড়ীয়া মহিষ জবাই করা হবে বলে মাইকিং শুরু হয়। এ খবর পেয়ে সোমবার দিনগত রাত ১টা থেকে হামিদুল ইসলাম ও তার ভাই বাশারসহ ৪/৫জন দর্শনা মাথাভাঙ্গা নদীর ধারে পৌর পিলখানার পাশে একটু দুরে লুকিয়ে থাকে। এরপর রাত ৩ টার দিকে দর্শনার ঘুঘুডাঙ্গা পাড়ার সাদেক শরীফ ওরফে বড়র ছেলে নাসিক কশাই একটি মহিষ পিল খানায় আসে। এসময় দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম ও যুবলীগ নেতা ফলেহারকে মহিষের মালিক তার মহিষকে চিনতে পেরে খবর দেয়। এসময় দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম ও যুবলীগ নেতা ফলেহার ও মিন্টুসহ গ্রামবাসী মহিষটি আটক করে। এ মহিষটি আটকের পরপর দর্শনা তাল বাগান পাড়া থেকে বা নাসিরের বাড়ি এলাকা থেকে প্যানেল মেয়র রেজাউল ইসলামের নিকট তালবাগান পাড়ার মতিয়ার রহমান ও মকবুল ইসলাম মোবাইল ফোনে খবর দেয় রামনগর তালবাগান পাড়ার মাঠে একটি মহিষ আছে। তখন ঐ মহিষটিকে গ্রামবাসী ধরে রামনগর মোড়ে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত এস আই মিজানুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে মহিষ দুটি ও নাসির কশাইকে গ্রেফতার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এরপর সকাল ১০টায় মহিষ দুটি ও নাসির কশাইকে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করে দর্শনা পুলিশ। এ ঘটনার পর পুলিশ রামনগর কালিদাস পুর গ্রামের ফজলুর রহমান ও সাড়াবাড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কালু কাদেরের ভাগনে কুটিকে পুলিশ খুজছে। তবে পুলিশ নাসির কশাই ঘটনার সাথে যুক্ত আছে বলে জানান। অপর দিকে নাসির কশাই বলেন আমি সোমবার ডুগডুগি হাট থেকে একটি মহিষ ৭২ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। অপর দিকে মাঠে পাওয়া মহিষটি সর্ম্পকে জানতে চাইলে সে বলে আমি মহিষটি সর্ম্পকে জানি না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)