ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মেলার উদ্বোধন করেন। সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেক ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনডিসি কামরুজ্জামান, সিনিয়র সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান প্রমুখ।
