ছবির ক্যাপশন:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া বেগম খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি হাফিজুর রহমান মুক্ত, যুগ্ম -সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রায়হান, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপ্টন।
সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন বেগম খালেদা জিয়া থাকবেন কারাগারে বা কোর্টে, আর শেখ হাসিনা যাবেন ভোটে; আওয়ামী লীগের এমন দিবাস্বপ্ন বাংলাদেশের জনগণ কোনদিন পূরণ হতে দেবে না। খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার আগামী নির্বাচনে নীলনকশা বাস্তবায়ন করতে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে। পরিকল্পিতভাবে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখতে চায় সরকার। তাকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে চায়। এই উদ্দেশ্য নিয়েই ক্ষমতাসীনরা মামলাগুলো সাজাচ্ছে। তবে সরকার শেষ পর্যন্ত সফল হবে না। দেশ ও খালেদা জিয়া, গণতন্ত্র এবং খালেদা জিয়া- এ দুটি আজ একাকার হয়ে গেছে। তাই নেত্রীকে আমাদের সব শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে মুক্ত করে আনতে হবে। আসুন তার মুক্তির দাবিতে আমরা সোচ্চার হই। এছাড়াও আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশে থেকে। দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, গুম ও হত্যার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুল গণি, আনিসুল ইসলাম বিশু, গোলাম কিবরিয়া স্বপন, হাফিজ উদ্দিন হাবলু, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, মাসুদ রানা আপেল, শামসুল শেখ শামসু, আব্দুস সালাম, রুবেল হাসান, তুহিন ইসলাম, আব্দুর রাজ্জাক সন্টু, মহাসিন মেম্বার, হায়দার উদ্দিন, আনন্দ, জেলা ছাত্রদলের সদস্য রিন্টু মহলদার, রফিক, মান্না দেওয়ান, শাওন, শামিম, উজ্জ্বল, মাসুদ, রোকন, সোহানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। সমাবেশটি পরিচালনা করেন জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেয় বাংলাদেশের নিম্ন আদালত। ১৩ই মার্চ হাইকোর্ট থেকে তিনি চারমাসের অন্তর্র্বতীকালীন জামিন পান। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ ৮ই মে পর্যন্ত স্থগিত করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট।
এদিকে, মিথ্যা মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপি নেতা রেজাউল করিম মুকুট। আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু, মামুন রেজা সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সহ-সভাপতি আইনাল হক, বিএনপি নেতা রুবেল হোসেন, তিতুদহ ইউনিয়ন বিএনপি নেতা টোটন মিয়া, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কালু, পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মুক্তি, যুবদল নেতা বকুল, ছোট আজাদ প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় কেদারগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃতে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদর্শ স্কুলের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়লে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএম শাহাজান মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম ডাবলু, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্ট, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, জেলা বিএনপি নেতা এ্যাড. মানি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব খান, শাজাহান খান। এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক গোলাম রসূল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, আলুকদিয়য়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ সেলিম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন আলী, জেলা ছাত্রদল নেতা মাসুদুল হক মাসুদ, জেলা ছাত্রদল সদস্য খন্দকার আরিফ, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজল মাহমুদ, সালমান হক উজ্জ্বল, ছাত্রদল নেতা রনি বিশ্বাস, মেহেদী, মিশা, ছোটন, মালেক, শাহীন হোসেন প্রমুখ।
