দু’নারী মাদকব্যবসায়ীসহ আটক ৩ : ফেনসিডিল-গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-03-21 ইং
দু’নারী মাদকব্যবসায়ীসহ আটক ৩ : ফেনসিডিল-গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা তদন্ত কেন্দ্র ও বেগমপুর ফাড়ি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্র ও বেগমপুর ফাড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ফেনসিডিল পাচারের সময় রুদ্রনগরের রিনা খাতুনকে ১৮ বোতল ফেনমিডিলসহ গ্রেফতার করেছে দর্শনা পুলিশ। গ্রেফতারকৃত রিনা খাতুন দামুড়হুদার কুড়ুলগাছির রুদ্রনগর গ্রামের আজাদুল ইসলাম ওরফে পন্ডের স্ত্রী। গ্রেফতারকৃতকে থানা পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজান ও এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। এসময় বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড় থেকে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়ার সময় দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের রুদ্রনগরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রিনা খাতুনকে (৩৭) ১৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে দর্শনা পুলিশ। গ্রেফতারকৃত রিনা কুড়ুলগাছির রুদ্রনগরের আজাদুল ইসলাম পান্ডের স্ত্রী। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে করেছে বলে জানায় পুলিশ। এদিকে, বেগমপুরের আকন্দবাড়িয়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে পৃথক দুটি অভিযানে মাদক ব্যবসায়ী আ. হামিদ ও ফেরদৌসী নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বসত বাড়ি থেকে উদ্ধার করেছে ফেনসিডিল ও গাঁজা। গ্রেফতারকৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আ. হামিদ আকন্দবাড়িয়া গ্রামের লালু মিয়ার ছেলে এবং ফেরদৌসী আকন্দবাড়িয়া আবাসনের দুখু মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলামের নেতৃত্বে এএসআই জাহিদ ও চুয়াডাঙ্গা থানার নারী কন্সটেবল পপি খাতুন ও রাবিয়া খাতুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় মাদক ঘাটি খ্যাত আকন্দবাড়িয়া গ্রামে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের মন্ডল পাড়ার লালু মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশ লালু মিয়ার ছেলে আ. হামিদকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়ির রান্না ঘরের পশ্চিম পার্শ্বের মাটির নিচে পুতে রাখা ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে একই দিন সন্ধা পৌনে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ক্যাম্প পুলিশের একই টিম মাদক বিরোধী অভিযান চালায় আকন্দবাড়িয়া আবাসনে। এসময় রজনীগন্ধা আবাসনেরর দুখু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে বাড়ির রান্না ঘরের বারান্দায় মাটির চুলার পার্শ্বের একটি মসল্লা রাখার কৌটার মধ্য থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার সহ গ্রেফতার করে দুখু মিয়ার স্ত্রী মাদক ব্যাবসায়ী ফেরদৌসী বেগমকে (৪২)কে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরসহ তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশে সোপর্দ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)