চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়লা-আবর্জনার স্তুপে আগুন!

আপলোড তারিখঃ 2018-03-20 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়লা-আবর্জনার স্তুপে আগুন! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়লা-আবর্জনা স্তুপে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, গতকাল সকাল কেউ বিড়ি সিগারেট খেয়ে হাসপাতালের ইমারজেন্সি রুমের পাশের ময়লার স্তুপে ফেলে দেয়। এতে ময়লা অবর্জনায় আগুন লেগে চারিদিকে ছিটিয়ে পড়ে। এ সময় হাসপাতালের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)