যশোরের ইউপি চেয়ারম্যানসহ ৬ জন আহত : চালককে রেফার্ড

আপলোড তারিখঃ 2018-03-20 ইং
যশোরের ইউপি চেয়ারম্যানসহ ৬ জন আহত : চালককে রেফার্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সামনে সড়ক বিভাজনের সাথে মাইক্রোবাসের ধাক্কা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সামনে মাইক্রোবাস উল্টে চালকসহ ৬ জন আহত হয়েছে। সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা যশোরের ইউপি চেয়ারম্যানসহ ৬ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুলিশ লাইনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন বেল্টু (৩০), আল-আরাফাহ ইসলামী ব্যাংকের যশোর শাখার কর্মকর্তা আলী হোসেন (৪০), কসবাকাজী গ্রামের পুরাতনপাড়ার গফুর শেখের ছেলের রবিউল ইসলাম (৩৫), একই জেলার সেন্ট্রাল রোডের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে মাহমুদুল হক (২৫), সদরের কোরবানের ছেলে নাসির (৩৫), বিরামপুর গ্রামের চালক শাহিনুর ইসলাম (৪০)। `` আহতের সুত্রে জানা গেছে, গতকাল রাতে কাজ শেষে চুয়াডাঙ্গা থেকে একটি মাইক্রোবাসযোগে যশোরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুলিশ লাইনের অদূরে আবহাওয়া অফিসের সামনে সড়ক বিভাজনের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগে। মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে মাইক্রোবাসে থাকা সাতজনের মধ্যে ৬জনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে মাইক্রোবাস চালক শাহিনুরের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)